ঢাকাSaturday , 19 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝুটের গুদামে অগ্নিকাণ্ড

Link Copied!

fireগাজীপুর প্রতিনিধি : জেলার টঙ্গীর দত্তপাড়া এলাকায় আলম মার্কেটের মো. শামিম মিয়ার ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা মালামাল পুড়ে গেছে।
শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, রাতে আলম মার্কেটের মো. শামিম মিয়ার ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ২টি ইউনিটের কর্মীরা প্রায় দুইঘণ্টা চেষ্টা  চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামে থাকা ঝুট ও মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।