ঢাকাSaturday , 19 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় যুবক নিহত

Link Copied!

Accident-গাজীপুর প্রতিনিধি : জেলার চন্দ্রায় ট্রাকচাপায় রানা আহমেদ নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা কুষ্টিয়ার দৌলতপুর থানার আব্দুলপুর গ্রামের আসানুল হকের ছেলে। তিনি স্থানীয় নিটিল প্লাস কারখানার কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার।
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ খান জানান, সকালে রানা মোটরসাইকেলযোগে কালিয়াকৈর বাইপাস এলাকায় কারখানায় যাওয়ার উদ্দেশে বের হন। পথিমধ্যে চন্দ্রা মোড়ে একটি ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বের হওয়ার সময় গাজীপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।