ঢাকাSaturday , 19 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

Link Copied!

roadটাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলা থেকে করটিয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত এ যানজট অব্যাহত আছে।
পুলিশ,ভুক্তভোগী যানবাহনের চালক ও যাত্রীরা জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এছাড়াও সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়া শুরু করে। ফলে যানবাহনের গতি কমে যাওয়ায় যানজট বেড়ে যায়। এরই মধ্যে আবার তিনদিনের ছুটি শেষে মানুষ ঢাকা ফিরতে শুরু করেছে। মূলত এসব কারণেই যানজটের সৃষ্টি হয়েছে।
মির্জাপুরে গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, রাস্তায় যানবাহনের অতিরিক্ত চাপের কারণে যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও উল্লেখ করেন তিনি।