তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্লেট ট্যাবলেট এবং স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ডাটা উইন্ড ভারতের বাজারে কম দামের একটি ট্যাব ছেড়েছে। ট্যাবটির মডেল ডাটা উইন্ড পিসি ৭ এসসি। ভারতের বাজারে এটির মূল্য ২ হাজার ৯৯৯ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ৩ হাজার ৫২৭ টাকা।
এই ট্যাবটিতে ইন্টারনেট ব্রাউজিংয়ের সকল সুবিধাই রয়েছে। ভারতে এই ট্যাবটির সঙ্গে এক বছরের জন্য বিনামূল্যে ইন্টারনেট ব্রাউজিংয়ের সুবিধা দেয়া হচ্ছে। এজন্য আরকম এবং টেলিনরের সিম ব্যবহার করতে হবে।
ভারতের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্ন্যাপডিলে ট্যাবটি পাওয়া যাচ্ছে। এটি দিয়ে মোবাইল ফোনের মত কথা বলা যাবে।
হালকা ও পাতলা এই ট্যাবটি একবার চার্জ দিলে একটানা ৬ থেকে ৮ ঘণ্টা ইন্টারনেট ব্রাউজিং করা যাবে।
ট্যাবটির ডিসপ্লে ৭ ইঞ্চির। ডিসপ্লের রেজুলেশন ৮০০x৪৮০ পিক্সেল। পিক্সেলের ঘনত্ব ৫২.৪৭ পিপিআই। ট্যাবটিতে আছে ৫১২ মেগাবাইট র্যাম, ৪ জিবি ইন্টারন্যাল মেমোরি। এটির প্রসেসর মিডিয়াকোরের ১.৩ গিগাহার্টজের সিঙ্গেল কোর। ট্যাবটির ব্যাটারি ২৪০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।
ট্যাবটি অ্যানড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত।

