ঢাকাFriday , 18 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের গুলিতে বিদ্ধ ৫ ডাকাত আটক

Link Copied!

Guli-হবিগঞ্জ প্রতিনিধি : ডাকাতির প্রস্তুতির সময় ধরতে গিয়ে পুলিশের গুলিতে পাঁচ ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। এসময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন ডিবি পুলিশের সাত সদস্য।
আটককৃত ডাকাতরা হলেন- চুনারুঘাট উপজেলার কচুয়া গ্রামের ইদ্রিছ আলীর ছেলে ফজল আলী (৩০), বি-বাড়িয়া জেলার আখাউড়া গ্রামের হোসেন আলীর ছেলে রাসেল মিয়া (২৫), একই জেলার কসবা শহরের রফিক মিয়ার ছেলে সফিক মিয়া (২৫), হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবখাই গ্রামের মনতাজ আলীর ছেলে সায়েদ আলী (৩৫), চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি গ্রামের সফর আলীর ছেলে লিটন মিয়া (২০)।
আহতরা হলেন-ডিবি পুলিশের এসআই সুদীপ রায়, ইকবাল বাহার, আব্দুল করিম, মুসলিম, আব্দুল হালিম, শাহীন আলম ও শহিদুল ইসলাম।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে একদল ডাকাত হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের মাহমুদপুরে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। বিষয়টি হবিগঞ্জ ডিবি পুলিশ জানতে পেরে একদল পুলিশ অভিযান চালালে ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। এতে ডিবি পুলিশের ৭ সদস্য আহত হয়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ৮ রাউন্ড গুলি ছুড়লে ৫ ডাকাত গুলিবিদ্ধ হয়। এরপর তাদের আটক করা হয়। আটক ডাকাতদের পুলিশ প্রহরায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি পাইপগান, ৩ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এদিকে আহত পুলিশ সদস্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটকের সময় ডাকাতরা পুলিশের ওপর আক্রমণ চালায়। এতে পুলিশ আত্মরক্ষার্থে ৮ রাউন্ড গুলি ছোড়ে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ডাকাতদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।