ঢাকাFriday , 18 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র খুন

Link Copied!

MARDERহবিগঞ্জ প্রতিনিধি : জেলার বানিয়াচঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে সেলিম মিয়া (২২) নামে কলেজছাত্র নিহত হয়েছেন। এ সংঘর্ষে আরও ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সেলিম নয়াপাতারিয়া গ্রামের টেনু মিয়ার ছেলে এবং বৃন্দাবন সরকারি কলেজের ডিগ্রি ৪র্থ বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, জেলার বানিয়াচং উপজেলার নয়া পাতারিয়া গ্রামের টেনু মিয়ার সঙ্গে একই গ্রামের তারা মিয়ার জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের হিসেবে শুক্রবার সকালে দু’পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই টেটাবিদ্ধ অবস্থায় কলেজছাত্র সেলিম মিয়া নিহত হন। খবর পেয়ে হবিগঞ্জ ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহত বারিক মিয়া ও শামীম মিয়াকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোহেল মিয়া ও নিহত কলেজছাত্রের বাবা টেনু মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।