ঢাকাThursday , 17 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আচরণবিধি লঙ্ঘন করায় লিফলেট-পোস্টার জব্দ

Link Copied!

postarহবিগঞ্জ প্রতিনিধি : পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহির উদ্দিন আচরণবিধি লঙ্ঘন করে প্রিন্ট প্রেসের নাম, তারিখ ও সংখ্যা কপি উল্লেখ না করায় লিফলেট ও পোস্টার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের নেতৃত্বে নির্বাচনী আচরণবিধির উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর জাহির উদ্দিনের পোস্টারে প্রিন্ট প্রেসের নাম, তারিখ ও সংখ্যা কপি উল্লেখ না করায় কাউন্সিলর প্রার্থীকে সতর্ক করে দেয়া হয়। এবং প্রায় ৫ শতধিক জব্দকৃত পোস্টার ও লিফলেট আগুণে পুড়িয়ে নষ্ট করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যজিস্ট্রেট মো. আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় পোস্টার ও লিফলেট জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এ অভিযান অব্যাহত থাকবে।