তথ্যপ্রযুক্তি ডেস্ক : নোকিয়ার হাত ধরে ফোনের বাজারে রাজত্ব করতে আসে মাইক্রোসফট। বাজারে আনে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত ফোন। কিন্তু উইন্ডোজ ফোনের উচ্চমূল্যের কারণে অনেকেরই সাধ্যে কূলোয় না এই ফোন কেনার। এবার সাশ্রয়ী দামের এন্ট্রি লেভেলের ফোন আনলো উইন্ডোজ। ফোনটির মডেল লুমিয়া ৫৫০। এটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত।
সাশ্রয়ী দামের এই ফোনটিতে আছে ৪.৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ৭২০ পিক্সেল। ফোনটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে।
প্লাস্টিক ফিনিশ ডিজাইনে তৈরি এই ফোনটি দেখতেও অসাধারণ।
ফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১০ চিপসেট, ১.১ গিগাহার্টজের কর্টেক্স এ৭ প্রসেসর এবং অ্যাড্রিনো ৩০৪ জিপিইউ। র্যাম ১ জিবি।
ফোনটির রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরার অ্যাপারচার এফ/২.৪। সঙ্গে আছে এলইডি ফ্লাশ। রিয়ার ক্যামেরা দিয়ে ৭২০ পিক্সেলের ভিডিও চিত্র ধারণ করা যাবে। ফন্টে আছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা।
ফোনটির বিল্টইন মেমোরি ৮ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে। ফোনটির ব্যাটারি ২১০০ মিলিঅ্যাম্পায়ার।

