ঢাকাThursday , 17 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেনবাগে ডাকাতি, নারী শিশুসহ আহত ৭

Link Copied!

robberyনোয়াখালী প্রতিনিধি : জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের হামলায় নারী ও শিশুসহ ৭ জন আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে ৭নং ওয়ার্ড পূর্ব বটতলা গ্রামের আজিম উদ্দিন চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই বাড়ির মুকবল আহমদের ছেলে ও বীজবাগ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজিম উদ্দিন চৌধুরী (৪৬), তার স্ত্রী মুন্নি বেগম (৩৫), শালিকা পম্পী আক্তার (৩০), মেয়ে তানিসা আক্তার (১২), মনিসা আক্তার (১৮) এবং ছেলে মাহিমসহ (১৩) ৭ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার আজিম চৌধুরীর ছোট মেয়ে তানিসার জন্মদিন উপলক্ষে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত সাড়ে ৩টার দিকে ১০/১২ জনের একদল মুখোশধারী ডাকাত তাদের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তাদের বাধা দিতে গেলে আজিম চৌধুরীকে এলোপাতাড়ি কুপিয়ে ও অন্যদের পিটিয়ে জখম করে ডাকাতদল। পরে ডাকাত দল তাদের ঘর থেকে নগদ ৭ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয়রা আরো জানান, ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আজিম উদ্দিন চৌধুরীর ডান হাতের একটি আঙ্গুল পড়ে গেছে এবং তার বাম হাত ও পিঠে জখম রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।