ঢাকাThursday , 17 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্রসহ জেলা শিবির সভাপতি-সেক্রেটারি আটক

Link Copied!

armsজয়পুরহাট প্রতিনিধি : জেলার পাঁচবিবি উপজেলার কদমতলি এলাকা থেকে অস্ত্রসহ ও হাতবোমাসহ জেলা ছাত্রশিবিরের সভাপতি আবুজার গিফারী ও সেক্রেটারি ওমর আলীকে আটক করেছে র‌্যাব।
বুধবার রাতে তাদের আটক করা হয়। আটক ছাত্রশিবিরের সভাপতি আবুজার গিফারী নিলফামারী জেলার জলঢাকা উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামের হামিদুর রহমানের ছেলে ও সেক্রেটারি ওমর আলী জয়পুরহাট সদর উপজেলার তেঘরবিশা-জংলুপাড়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি আল মামুন শিকদার জানান, রাত দেড়টায় নাশকতা ঘটনোর জন্য আগ্নেয়াস্ত্র ও হাতবোমাসহ ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি গোপন পরিকল্পনা করতে একত্রিত হয়েছে এ সংবাদ জানতে পেয়ে র‌্যাবের একটি অভিযাত্রী দল ঘটনাস্থলে গিয়ে ২টি বিদেশি রিভলবার, ২১টি ককটেল ও ৬টি দেশীয় তৈরি হাতবোমাসহ জেলা ছাত্রশিবিরের সভাপতি আবুজার গিফারী ও সেক্রেটারি ওমর আলীকে হাতেনাতে আটক করে।
আটক জেলা ছাত্রশিবিরের এ দুই নেতার বিরুদ্ধে জয়পুরহাটের সদর, ক্ষেতলাল ও পাঁচবিবিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।