ঢাকাThursday , 17 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে পৃথক স্থানে ৯ দোকানে আগুন

Link Copied!

fire-jগাজীপুর প্রতিনিধি : জেলার শ্রীপুরের জৈনাবাজার ও টঙ্গীতে অন্তত ৯টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে এসব দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. জিহাদ জানান, ভোর ৫টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকায় হাজী ছমির উদ্দিন মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের আরো ৬টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে দমকল কর্মী ও স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে দোকানের বিভিন্ন মালামাল পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।
এদিকে, বুধবার রাত ২টার দিকে টঙ্গীর ব্যাংক মাঠ এলাকার মানিক মিয়া, মোকলেছ মিয়া ও সাদ্দাম হোসেনের ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি দোকানের মালামাল পুড়ে ৬ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ভাঙারি দোকানের মালিকরা। বিড়ি বা সিগারেটের আগুন থেকে এসব দোকানে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম মিয়া।