ঢাকাWednesday , 16 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে সরব প্রচারণায় মেয়র প্রার্থীরা

Link Copied!

Maorপঞ্চগড় প্রতিনিধি: আসন্ন পৌরসভা নির্বাচনে ভোটের সরব প্রচার-প্রচারণা শুরু করেছে প্রার্থীরা। দিন যতই ফুরিয়ে যাচ্ছে নির্বাচন ততোই ঘুনিয়ে আসছে। তাই সময়ের তালে তালে চলছে মেয়র প্রার্থীরা।
পরপর চারবারের মেয়র বিএনপির মনোনিত প্রার্থীর সঙ্গে এবার প্রথম বারের মতো নারী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী-লীগের মনোনিত প্রার্থী। তাই জয়ের লড়াইয়ে ভোটযুদ্ধে মাঠে নেমেছে বড় দুই দলের প্রার্থীরা। আর প্রধান দুই দল মাঠে থাকায় সর্বত্রই এখন ভোটের আমেজ বিরাজ করছে।
এবার পঞ্চগড় পৌরসভা নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী হিসেবে  প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে স্বতন্ত্র প্রার্থী জেলা জামায়াতের আমির আব্দুল খালেকের মনোনয়নপত্র ক্রুটির কারণে বাতিল করে জেলা রিটানিং অফিসার পরে জেলা প্রশাসকের কাছে আপিল করলে তা খারিজ করে দেয়া হয়।
আসন্ন পঞ্চগড় পৌরসভার নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে সারা শহর। আর এই প্রথম বারের মতো দলীয় প্রতীক ও পরিচয়ে নির্বাচনে নেমেছেন মেয়র প্রার্থীরা। আর ভোটারদের মন কেড়ে নিতে পাড়া-মহল্লাগুলোতে নানা রকম কৌশল করছেন। সেইসঙ্গে নিজেদের কর্মকাণ্ড ও যোগ্যতার পরিচয় দিয়ে ভোটযুদ্ধে মেতে উঠেছেন প্রার্থীরা। নানা রকম প্রতিশ্রতি দিয়ে ভোটারদের মন যোগাতে বাড়ি বাড়ি যাচ্ছেন তারা। তবে এবার দলের নেতাকর্মী ও ভোটারদের মধ্যে দলীয় অনুভতি থাকায় এক মুহূর্তের জন্য থেমে নেই ভোটের প্রচার-প্রচারণা। তাই নিজেদের ভাগ্যের লড়াইয়ে মাঠে নেমেছেন ভালোভাবে। অপরদিকে পাড়া মহল্লায় সভা সমাবেশ আর গণসংযোগে কমতি নেই কারো।
এদিকে, ভোটাররা বলছেন, ভোটের আগে প্রতিশ্রুতি তারপরে দুর্গতি তাই আর কোনো প্রতিশ্রুতির ফুলঝুড়ি নয়, সত্যিকার অর্থে যিনি এলাকার উন্নয়ন করবেন নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের পাশে থাকবেন এমন প্রার্থীকেই ভোট দিবেন ভোটাররা।
আসন্ন পঞ্চগড় পৌরসভা নির্বাচনে যোগ্যতা যাচায়ে পৌরপিতা কে হবেন ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে তা নির্ধারিত করবেন সাধারণ ভোটাররা।