ঢাকাWednesday , 16 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলা গান বিশ্বে ছড়িয়ে দেয়ার প্রত্যয়

Link Copied!

123বিনোদন ডেস্ক: বাংলাদেশের প্রথম মিউজিক চ্যানেল গানবাংলা টেলিভিশন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের, ফকির লালন সাঁই, মরমী কবি হাসন রাজা, শাহ আবদুল করিমের মৌলিক গানগুলোকে বিশ্ব দরবারে জনপ্রিয় করে তুলছে চ্যানেলটি।
গানবাংলার নিজস্ব স্টুডিওতে নতুন গান কম্পোজ থেকে শুরু করে মিউজিক ভিডিও নির্মাণেরও সুযোগ পাচ্ছে তরুণ নির্মাতারা। চ্যানেলটির হাত ধরেই উঠে আসছে অনেক তরুণ শিল্পী। শুধু গান নিয়ে একটা চ্যানেল হবে এটা অনেকেই ভাবতেও পারেনি। কিন্তু সেই চ্যালেঞ্জই নিয়েছে চ্যানেলটি। সফলতার সঙ্গে পার করেছে দুইটা বছর। দর্শক-শ্রোতাদের কাছে আস্থা অর্জন করেছে। হয়ে উঠেছে বাংলাগানের প্লাটফর্ম।
১৬ডিসেম্বর দ্বিতীয় বছরে পা দিল গানবাংলা। জমকালো আয়োজনে মুখরিত ছিল অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তারকারা শুভেচ্ছা জানাতে আসেন চ্যানেল প্রাঙ্গনে। শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, জনপ্রিয় সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিত, অভিনেত্রী জয়া আহসান, চিত্রনায়িকা, পপি,  আরিফিন শুভ, ইমন, বালাম, বেলাল খান, সহ অনেকেই।
এছাড়া, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। অনুষ্ঠান শুরু হয় রাত নয়টায়। বেশ কটি ব্যান্ডদল গান পরিবেশন করে। রাত বারোটা এক মিনিটে সববেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। এরপর চ্যানেলটির প্রধান নির্বাহী কৌশিক তাপসসহ অন্যান্যরা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
কৌশিক হোসেন তাপস বলেন, ‘আমার স্বপ্ন-বাংলা গানকে আমি বিশ্ব-দরবারে এক মর্যাদার আসনে নিয়ে যেতে চাই। আর সে স্বপ্ন খুব বেশি দূরে নয়। এ স্বপ্ন বাস্তবায়নে আমি আজীবন কাজ করে যাব। কারণ, আমি বিশ্বাস স্বপ্ন তাদেরই সত্যি হয় যারা স্বপ্ন দেখার সাহস রাখে বুকে।’