ঢাকাWednesday , 16 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জমে উঠছে কলকাতা শর্টফিল্ম ফেস্টিভাল

Link Copied!

Film Festibal
বিনোদন ডেস্ক: দেশি-বিদেশি স্বল্পদৈর্ঘ্য ছবির প্রদর্শনে জমে উঠেছে কলকাতায় শুরু হওয়া ৭ দিনব্যাপী ১২তম ‘কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভাল ২০১৫’। চিত্রবাণী ও নন্দনের যৌথ উদ্যোগে আয়োজিত ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ফিল্ম ফেস্টিভালটি চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
জানা গেছে,৭ দিন ব্যাপী চলতে থাকা এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে দেশ ও বিদেশের বাছাই করা কিছু শর্ট ফিল্ম। এ বছর প্রায় ৮০ জন পরিচালকের ১০৪টি শর্ট ফিল্ম এসেছে ফেস্টিভালে। ইংলিশ, হিন্দি, বাংলা, তামিল, অসমীয়া, পঞ্জাবি, আরাবিক ও ওড়িয়া ভাষার ছবি।  ১৪ ডিসেম্বর উৎসবের উদ্বোধনের দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। ‘পারসেল’ দিয়ে শুরু হয়েছে কলকাতা শর্টফিল্ম ফেস্টিভাল-এর এবারের আসর। ডিকি বন্দ্যোপাধ্যায়ের এই ছবিটি মাত্র আট মিনিটের।
দেশ বিদেশের শর্ট ফিল্ম নির্মাতাদের তুলে ধরা এবং ইয়ং জেনারেশনকে শর্ট ফিল্মের প্রতি আকৃষ্ট করাই এই ফেস্টিভালের লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।
উল্লেখ্য, চলতি বছরে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের ছবির সময় সীমা নির্ধারণ করা হয়েছে ৩০ মিনিট। স্বরূপ সরকারের ‘ওপারে পারভিন’, অঞ্জন মুখোপাধ্যায়ের ‘মাল্লাদারি’, সুজিত দাসের ‘শেষ খেয়া’সহ বেশকিছু ছবির দৈর্ঘ্য এবার ৩০ মিনিট। তবে সবচেয়ে কম দৈর্ঘ্যের ছবির সময় ১ মিনিট ৫৬ সেকেন্ড। ‘পাঞ্জাবি দ্য কৌরস’ ছবিটির দৈর্ঘ্য ২মিনিটের চেয়ে কম। আর সবচেয়ে কম দৈর্ঘ্যের এই ছবিটি পরিচালনা করেছেন খুশবিন্দর সিং।