ঢাকাWednesday , 16 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসের যতো আয়োজন

Link Copied!

Bijoyবিনোদন ডেস্ক: ১৯৭১ সালের দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত স্বাধীনতা যুগ যুগ ধরে বাঙ্গালীকে অসীম সাহসিকতার গল্প শোনায়, এগিয়ে যেতে আত্মবিশ্বাস যোগায়। কারণ রক্তে কেনা এই ‘মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা’ কোটি মানুষের আবেগের সাথে জড়িত। বছর ঘুরে সেই আবেগেরে দিনটি আবার আমাদের সামনে। মহান বিজয় দিবসের আনন্দে আজ দেশের মানুষ দিশেহারা। আর দেশের মানুষকে সেই আনন্দ আরো বাড়িয়ে দিতে প্রতিবছরের মত এবারো হাতে নেয়া হয়েছে ‘বিজয় উৎসব’ উদযাপন কর্মসূচি। দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের থেকে শুরু করে নাট্যভিনেতারাও আছেন এই আনন্দযজ্ঞে। বিশেষ করে বিজয় দিবসকে লক্ষ করে বিভিন্ন কনসার্ট আর টেলিভিশন পর্দা জমে উঠেছে।
বিজয় কনসার্ট:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এর টিএসসি প্রাঙ্গনে গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমস। বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বিকেল ৩টা থেকে জেমস গাইবেন বলে জানা গেছে। এদিন, জেমস ছাড়াও এ কনসার্টে গাইবেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে।
অন্যদিকে, গণজাগরণ মঞ্চ এবং বিজয় দিবস উদযাপন জাতীয় কমেটির আয়োজনে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে ‘কনসার্ট ফর ফ্রিডম’-এ গাইবে দেশ সেরা জনপ্রিয় ব্যান্ড দলগুলো। এরমধ্যে ‘শিরোনামহীন’ অন্যতম। বিকাল সাড়ে পাঁচটায় এই কনসার্টটি শুরু হবে।
ছোট পর্দায় বিজয় উৎসব:
বরাবরের মত এবারো মুক্তিযুদ্ধের নাটক ও টেলিছবি নিয়ে জমে উঠেছে ছোট পর্দা।
চ্যানেল নাইনে আজ রাত ৯টা ৩০মিনিটে প্রচার হবে নাটক জনক ৭১`। রচনায় আনিসুল হক ও পরিচালনায় আশুতোষ সুজন। অভিনয় করেছেন আবুল হায়াত, অ্যালেন শুভ্র, শবনম ফারিয়া, রিফাত চৌধুরী প্রমুখ।
মাছরাঙা টিভিতে রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘শেষ চিঠি’। শামীম জামান পরিচালিত নাটকে অভিনয় করেছেন নিশো, শখ, রোকেয়া প্রাচী, শামীম জামান, খায়রুল আলম সবুজ, আহসানুল হক মিনু প্রমুখ।
দর্শকের গল্পে নির্মিত আরটিভির বিজয় দিবসের নাটক ‘সবুজ কাহিনী’। ফাহিমা আক্তারের রচনা ও সুমন আনোয়ারের পরিচালনায় এতে অভিনয় করেছেন মৌ ও আজাদ আবুল কালাম। প্রচার হবে রাত ৯ টা ৫ মিনিটে।
রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক `ওয়ার্কশপ`। মুহাম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, সাদিয়া জাহান প্রভা প্রমুখ।
এসএ টিভির জন্য বিশেষ নাটক `আত্মজ` লিখেছেন ও পরিচালনা করেছেন মাসুদ হাসান। অভিনয়ে লুৎফর রহমান জর্জ, শাহাদাৎ হোসেন, ঈশিতা চাকী প্রমুখ। প্রচার সময় বিকাল ৪টা।