ঢাকাWednesday , 16 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপিএল ২০১৫
‘স্মরণে রাখতে হবে ইমরুলকেও’

Link Copied!

Imrulস্পোর্টস ডেস্ক: ইমরুল কায়েস জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচে সর্বোচ্চ ৫৩ রান করেছেন। তবে অলক কাপালির শেষ বেলার নৈপুণ্যে আলোচনার অনেকটাই বাইরে চলে গেছেন তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনাযক মাশরাফি বিন মর্তুজা অবশ্য সতীর্থের কথা ভুলেননি। ম্যাচ শেষে জানালেন, শুধু অলক কাপালি নয়, স্মরণে রাখতে হবে ইমরুলকেও।
মাশরাফি বলেন, ‘সবচেয়ে বড় ধন্যবাদটা অবশ্যই অলকের প্রাপ্য। এ ছাড়া ইমরুলের কথাও মনে রাখতে হবে। ভালো ব্যাটিংয়ের সূচনাটা কিন্তু ইমরুলই এনে দিয়েছিল।’
টুর্নামেন্ট শুরুর আগে কুমিল্লা কাগজ-কলমের হিসেবে সেরা দল ছিল না। অথচ মাশরাফির নেতৃত্বে সেই দলটিই প্রথমবারের মতো বিপিএলে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। মাশরাফি অবশ্য এসব কাগজ-কলমের হিসাবকে শুরু থেকেই প্রাধান্য দেননি। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলছি – ক্রিকেটে কাগজ-কলমের হিসাব সব সময় মেলে না। আমরা সেটাই প্রমাণ করেছি। এর জন্য অবশ্যই সৃষ্টিকর্তা ও আমাদের টিমমেটদের ধন্যবাদ জানাতেই হয়।’