ঢাকাWednesday , 16 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপিএল ২০১৫
‘ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি করেছে মাহমুদুল্লাহ’

Link Copied!

Riadস্পোর্টস ডেস্ক : ফাইনালিস্ট বরিশাল বুলসের অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ। শুধু দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তা নয়, ব্যাট-বলেও নৈপুণ্য দেখিয়েছেন অসাধারণ। ৩৬ বল থেকে ৪৮ রান করার পাশাপাশি নিয়েছেন দুটি উইকেটও।
অবশ্য মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে গেছে। তথাপি বরিশাল বুলসের কোচ গ্রাহামফোর্ড মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সিকে বলেছেন ব্রিলিয়ান্ট। গ্রাহামফোর্ডও বলেন, ‘ব্যাট-বলের পারফরম্যান্সের কথাই শুধু বলবো না, ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সিও করেছে মাহমুদুল্লাহ।’
মাহমদুউল্লার অলরাউন্ডার নৈপুণ্যের পাশাপাশি তার অধিনায়কত্বের প্রশংসা ঝড়লো কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফির কণ্ঠেও। ম্যাচ শেষে তিনি বলেন, ‘রিয়াদের অধিনায়কত্ব দেখে আমি বিস্মিত। আগের ম্যাচগুলোতেও সে দলকে দুর্দান্তভাবে নেতৃত্ব দিয়েছে।’