ঢাকাTuesday , 15 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণের ঘটনায় বদলে গেল লেডি গাগা’র জীবন

Link Copied!

lade-gagaবিনোদন ডেস্ক : পপ সেনসেশন লেডি গাগা। ঠুঁট কাটা কথা বলতে যিনি একটু কুণ্ঠিত হন না। ১৯ বছর বয়সে ধর্ষিত হওয়ার ঘটনাও তিনি অবলীলায় বলে যেতে পারেন। কিন্তু এবার বললেন ভয়াবহ ধর্ষণের ঘটনা পরবর্তী সময়ে বদলে যাওয়া জীবনের কাহিনী।
গত বছর কন্টাক্টমিউজিক’কে দেয়া এক সাক্ষাৎকারে নিজের ধর্ষিত হওয়ার কথা প্রথমবার জানিয়ে ছিলেন পপস্টার লেডি গাগা। এরপরই ব্যাপক আলোচনা-সমালোচনার সস্মুখিন হতে হয়েছিল তাকে। কিন্তু এবার বললেন ধর্ষণ পরবর্তী সময়ে তার মানসিক আর তার জীবন বদলে দেয়ার কাহিনী। বললেন নিজের কিছু ভুলের জন্যই মূলত ধর্ষিত হতে হয়েছিল তাকে।
সম্প্রতি ধর্ষণের ঘটনা যে তার জীবন বদলে দিয়েছে তা উল্লেখ করে লেডি গাগা বলেন, আমি সাত বছর এই(ধর্ষণের) দুঃখটা বয়ে বেড়িয়েছি, কাউকে কিছু বলেনি। আমি জানতামই না আসলে, এমন বিশ্রী ঘটনার সম্মুখিন হওয়ার পর কি ভাবতে হয়, বা কি সিদ্ধান্ত নেয়া উচিত। এবং সেসময় বিভিন্ন যুক্তি দিয়ে আত্মপক্ষ সমর্থন করতে চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত এমন ভয়ঙ্কর ঘটনার জন্য নিজের ভুলকেই খুঁজে পেয়েছি।
লেডি গাগা আরো বলেন, কিন্তু এটা সত্য যে, ওই বিশ্রি ঘটনাটায় আমার জীবনকে বদলে দিয়েছে। ওই ঘটনার পর থেকে সত্যিই আমি বদলে গেছি। ধর্ষণের পর আমার শরীরে যতোটা পরিবর্তন এসেছে, তেমনি মনস্তাত্বিক পরিবর্তন আমার কোনো অংশে কম হয়নি।
ধর্ষণের ঘটনায় মনস্তাত্বিক পরিবর্তনটা না হয় বোঝা গেল, কিন্তু শারীরিক পরিবর্তনটা কিভাবে হল তারও ব্যাখ্যা দিয়েছেন লেডি গাগা।
উল্লেখ্য, বিচিত্র ফ্যাশনের জন্য পুরো বিশ্বে সমান আলোচিত আমেরিকান পপস্টার লেডি গাগা। গানের পাশাপাশি এইডস ও বন্যার্তদের সহযোগিতাসহ নানা ধরনের সামাজিক কাজে যুক্ত তিনি। ২০১৩ সালের বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এর ৪৫ বছরের কমবয়সী সবচেয়ে প্রভাবশালী নারীদের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন লেডি গাগা।