বিনোদন ডেস্ক : চলতি বছরের আলোচিত সিনেমার নাম কিং খান অভিনীত ‘দিলওয়ালে’। আসছে ১৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এরইমধ্যে দেশে বিদেশে চলছে ছবিটির প্রচারণাও। পোস্টার, টিজার, ট্রেলার আর তিনটি গান মুক্তির পর ইউটিউবে এবার মুক্তি দেয়া হল ‘দিলওয়ালে’র চতুর্থ গান ‘টুকুর টুকুর’। গানে প্রথমবারের মত ছবির চার তারকা অভিনেতা-অভিনেত্রীকেই দেখা গেছে।
জানা গেছে, চলতি মাসের ১৮ তারিখে মুক্তি পেতে চলেছে শাহরুখ-কাজল অভিনীত চলতি বছরের প্রতীক্ষিত ছবি ‘দিলওয়ালে’। ছবি মুক্তির আগেই নানা কারণে আলোচনার শীর্ষে রোহিত শেঠির এই ছবি। বিশেষ করে মুক্তির আগেই টিজার, ট্রেলার, মোশন পোস্টার আর গান রিলিজ দিয়েই রীতিমত রেকর্ড করেছে ‘দিলওয়ালে’। এরমধ্যে আইটিউনসহ বেশকিছু মাধ্যমে ছবির অডিও গান ছাড়াও মুক্তি পেয়েছে ভিডিও গান। যেখান থেকে এরইমধ্যে রেকর্ড পরিমাণ আয়ও করে ফেলেছে বলে জানা গেছে। অন্যদিকে ইউটিউবে ‘দিলওয়ালে’র গানগুলো মুক্তির পর তা দেখতে হামলে পড়েছে লাখো মানুষ। আর এরই ধারাবাহিকতায় ইউটিউবে মুক্তি দেয়া হল ‘দিলওয়ালে’র চতুর্থ গান। নাম টুকুর টুকুর।
এর আগে তিনটি গানের মধ্যে দুটি শাহরুখ-কাজল, এবং একটি বরুন ধাওয়ান ও কৃতি স্যাননের থাকলেও এবারের গানটিকে চার অভিনেতা-অভিনেত্রীকেই একসঙ্গে দেখা গেছে।

