ঢাকাTuesday , 15 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিরেছে মক কাপ জয়ী ক্ষুদে ফুটবলাররা

Link Copied!

mak-cupস্পোর্টস ডেস্ক : মালয়েশিয়ায় সফল মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ক্ষুদে ফুটবলারদের দুটি দল। এর মধ্যে সুপার মক কাপে চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-১২ দল। আর রানার্সআপ হয়েছে অনূর্ধ্ব-১৩ দল। গত ৬ ডিসেম্বর সুপার মক কাপ খেলতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যায় ক্ষুদে ফুটবলারদের এই দুটি দল। সেই মিশন শেষ করে সোমবার রাতে দেশে ফিরেছে তারা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বালক ফুটবলের দুটি দলকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি বাদল রায়, বাফুফে সদস্য সত্যজিত দাস রূপু, ফজলুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ডেভেলপম্যান্ট কমিটির সদস্য হাসানুজ্জামান খান বাবলু, টেকনিক্যাল ডাইরেক্টর বি এ জোবায়ের নিপু ও পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের কর্মকর্তা মঞ্জুরুল করিম।
গত দুই বছর ধরে বাংলাদেশ সুপার মক কাপে অংশ নিচ্ছে। গত বছর শুধু অনূর্ধ্ব-১২ দল এই টুর্নামেন্টে অংশ নেয়। এবার টুর্নামেন্টে ১১টি দেশের ৪০টি ফুটবল অংশ নেয়। এর মধ্যে অনূর্ধ্ব-১২ দল প্লেট পর্বের ফাইনাল খেলায় মালয়েশিয়ার ক্লাব ফুটবল দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আর অনূর্ধ্ব-১৩ দল প্লেট পর্বের ফাইনাল খেলায় থাইল্যান্ডের ক্লাব ফুটবল দলের সাথে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়।