ঢাকাTuesday , 15 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোথায় যাচ্ছিল ঢামেকের ওষুধ?

Link Copied!

DMCনিজস্ব প্রতিবেদক : প্রবীণদের ওয়ার্ড। নম্বর ২২১। সেখানেই সাদা কাপড় মোড়ানো অবস্থায় উদ্ধার করা হলো তিন হাজার ২৮৬ পিস সরকারি ওষুধ। কেউ হয়ত অসৎ উদ্দেশ্যে, খোলামেলাভাবে বললে মেডিকেল থেকে বাইরে পাচারের জন্য পুঁটলি বেঁধে রেখেছিল। কিন্তু তার আগেই ওষুধগুলো কব্জা করল কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওই ওয়ার্ড থেকে অ্যান্টিবায়োটিক ওষুধসহ বিভিন্ন ক্যাটাগরির তিন হাজারের অধিক পিস ওষুধ পুঁটলি বাঁধা অবস্থায় উদ্ধার করে আনসার সদস্যবৃন্দ।
ঢামেক আনসার কর্মকর্তা মাসুদ জানান, ওষুধগুলো ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানের রুমে গচ্ছিত রাখা হয়েছে। কেউ হয়ত অসৎ উদ্দেশ্যে এগুলো সাদা কাপড়ে মুড়ে রেখেছিল।
হাসপাতালের সহকারী পরিচালক খাজা আবদুল গফুর বলেন, ‘বিষয়টি আমারা জেনেছি। খোঁজখবর নেয়া হচ্ছে।’