ঢাকাMonday , 14 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যা

Link Copied!

suisiedমৌলভীবাজার প্রতিনিধি : জেলার কুলাউড়া উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও মেয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার ভোরে উপজেলার মনু রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুলাউড়া উপজেলার কটারকোনা গ্রামের বাসিন্দা মছদ্দর আলীর স্ত্রী জাহানারা বেগম (২৮) ও তার ২ বছরের মেয়ে ইমা।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে ভোরে কোনো এক সময় মনু রেল স্টেশনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সকালে পথচারীরা রেল লাইনের মধ্যে জাহানারার লাশ ও আহত অবস্থায় ইমুকে উদ্ধার করে। পরে ইমুকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এদিকে জাহানারার লাশ মনু রেল স্টেশনের লাইনে পড়ে আছে বলে জানিয়েছেন কটারকোনা বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান রহমত।
হাজিপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবুজ আলী বলেন, ‘আমাদের ধারণা পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।’
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,‘আমাদের এক অফিসার লাশ উদ্ধারের জন্য রওয়ানা দিয়েছে। ময়নাতদন্তের পর হত্যা না আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’