ঢাকাSunday , 13 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে রেলপথের দাবিতে মানববন্ধন

Link Copied!

Railমানিকগঞ্জ প্রতিনিধি : দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণসহ ঢাকা-পাটুরিয়ায় রেলপথের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন পালিত হয়েছে।
ঢাকা-পাটুরিয়া সড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি বাসস্ট্যান্ড এলাকায় মানিকগঞ্জ প্রেসক্লাব, বারাঠা উত্তরণ সংঘসহ কয়েকটি সামাজিক সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।
রোববার সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, পরিবেশবিদ দীপক ঘোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বারাঠা উত্তোরণ সংঘের প্রাক্তন সাধারণ সম্পাদক রিপন আনসারী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ঢাকা-পাটুরিয়া সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করছে। এই সড়কে ভালো পরিবহন না থাকায় যাত্রীদের অশেষ ভোগান্তি পোহাতে হচ্ছে। এই রুটে রেল চালু হলে সাধারণ মানুষকে আর ভোগান্তি পোহাতে হবে না। তাই বক্তারা অবিলম্বে রেল পথ চালুর দাবি জানান।