চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় চলমান বিশেষ অভিযানে জামায়াত শিবিরের একাধিক নেতাকর্মীসহ ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার গভীর রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে চট্টগ্রাম জেলা পুলিশ। অভিযানে একটি বিদেশি পিস্তল ও চোলাই মদ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল আউয়াল জানান, জেলার লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া মীরসরাই, সীতাকু-, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া বোয়ালখালী, বাঁশখালী, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত শিবিরের একাধিক নেতাকর্মী রয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি কার্তুজ, একটি ম্যাগজিন, ৩২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

