ঢাকাSunday , 13 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

Link Copied!

Accidentভোলা প্রতিনিধি : জেলার বোরহানউদ্দিন উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
রবিবার সকাল ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মিলন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে চারজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকালে তজুমদ্দিন থেকে জোনাকি পরিবহনের একটি বাস ভোলা যাচ্ছিল। বোরহানউদ্দিন উপজেলার মিলন বাজারে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুছড়ে যায়। এতে বাসের এক যাত্রী নিহত ও ১৫ যাত্রী আহত হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।