ঢাকাSaturday , 12 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে ডাকাতি, নগদ অর্থ-স্বর্ণালঙ্কার লুট

Link Copied!

robberyগাজীপুর প্রতিনিধি : জেলার টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি ভবনের দুটি ফ্লাটে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে গেছে। এসময় বাধা দিতে গেলে ডাকাতদের হামলায় দুজন আহত হন।
শুক্রবার রাত তিনটার দিকে দত্তপাড়া এলাকার ভূঁইয়া ভিলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গতরাতে ভূঁইয়া ভিলার ২য় তলায় দরজা ভেঙ্গে প্রবেশ করে ডাকাতরা। এ সময় তারা অস্ত্রের মুখে দুটি ফ্লাটের বাসিন্দাদের জিম্মি করে নগদ ৫ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা সেলিনা ও ময়না নামের দুইজনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ডাকাতির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।