ঢাকাSaturday , 12 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে শিক্ষককে কুপিয়ে জখম

Link Copied!

armsলক্ষ্মীপুর প্রতিনিধি : জেলার কমলনগরে সিঁধ কেটে ঘরে ঢুকে আবদুল মান্নান নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার ভোরের দিকে উপজেলার চর কালকিনি এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্কুলশিক্ষক চর কালকিনি কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় চর কালকিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার সাইফ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত শিক্ষকের ভাতিজা মঞ্জুর আলম জানান, ভোর রাতে ৮/১০ জনের একদল দুর্বৃত্ত তার চাচাকে হত্যার উদ্দেশে সিঁধ কেটে ঘরে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার চাচির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইদুর রহমান ভূঁইয়া বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।