তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশেষ কল রেট, কল কনফারেন্সিং, ক্লোজ ইউজার গ্রুপ ফ্যাসিলিটি ও ইন্টারনেটসহ অন্যান্য ভ্যালু অ্যাডেড সার্ভিস উপভোগ করতে আজবার্জার পেইন্টস দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সাথে একটি কর্পোরেট চুক্তি সই করেছে।
রাজধানীতে বার্জারের কর্পোরেট অফিস বার্জার হাউজে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহে এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র এন্টারপ্রাইজ বিজনেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম, জেনারেল ম্যানেজার মুস্তফা কামাল ইউসুফ ও ম্যানেজার মো. ইমরুল শহীদ উপস্থিত ছিলেন।

