ঢাকাThursday , 10 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অশ্রু নয়, রাজপথ : হাফিজ

Link Copied!

hafizuddinনিজস্ব প্রতিবেদক : অশ্রু বিসর্জন না দিয়ে দলীয় নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটের সেমিনার হলে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক এক গবেষণা সংস্থার বরাত দিয়ে সাবেক এ সেনা কর্মকর্তা বলেন, ‘পুলিশের হাতে ৭৭ ভাগ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।’
তিনি বলেন, ‘শিশুদের সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই। পরকালে এসবের বিচার হবে। ইহকালে বিচারের জন্য রাজপথে নামতে হবে।’
হাফিজ উদ্দিন বলেন, ‘আজ হোক কাল হোক বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে গুমের বিচার হবে।’
একই অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘এ সরকার কখনোই বিরোধী দলকে সহ্য করতে পারে না। কর্তত্ববাদীদের মতো এরা রাষ্ট্র পরিচালনা করছে।’