ঢাকাThursday , 10 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনেক গুণে ভরা তরতাজা লাউ

Link Copied!

laoস্বাস্থ্য ডেস্ক : অন্যান্য সবজির মধ্যে লাউ আদর্শ হিসেবে সবার কাছেই পরিচিত। লাউ তরকারি অনেকের খুবই প্রিয়। সবজি ছাড়াও মোরব্বা এবং সুস্বাদু দুধকদু প্রস্তুতে এর কদর অনেক। বাজারে প্রায় সারা বছর নানা জাতের, নানা আকারের লাউ পাওয়া যায়। পুষ্টিগুণে অনন্য প্রতি ১০০ গ্রাম লাউয়ে রয়েছে জলীয় অংশ ৯৬.১০ গ্রাম, খাদ্যআঁশ ০.৬ গ্রাম, খাদ্যশক্তি ১২ কিলোক্যালরি, প্রোটিন ০.২ গ্রাম, চর্বি ০.১ গ্রাম, শর্করা ২.৫ গ্রাম। খনিজ উপাদানের মধ্যে ক্যালসিয়াম ২০.০ মিলিগ্রাম, আয়রন ০.৭ মিলিগ্রাম ছাড়াও সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিংক, ফসফরাস ও সেলেনিয়াম রয়েছে। আসুন আজ জেনে নেয়া যাক চিরচেনা লাউয়ের উপকারী গুণ সম্পর্কে..
– লাউয়ে প্রচুর পানি থাকে, যা দেহের পানির পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে।
– প্রস্রাবের সংক্রমণজনিত সমস্যা থাকলে সহজে দূর হয়। কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করে।
– উচ্চ রক্তচাপবিশিষ্ট রোগীদের জন্য লাউ একটি আদর্শ সবজি।
– লাউ যথেষ্ট পরিমানে খাদ্যআঁশে সমৃদ্ধ। আপনার হজম ক্ষমতাকে বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য, পাইলস, পেট ফাঁপা প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে।
– এই সবজি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ইনসমনিয়া বা নিদ্রাহীনতা দূর করে পরিপূর্ণ ঘুমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
– লাউয়ে রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস, যা দেহের ঘামজনিত লবণের ঘাটতি দূর করে। দাঁত ও হাড়কে মজবুত করে।
– চুলের গোঁড়া শক্ত করে, চুল সাদা হয়ে যাওয়া প্রতিরোধ করে।