ঢাকাThursday , 10 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিকে ভোট দেবে না জনগণ

Link Copied!

Shajahanমাদারীপুর প্রতিনিধি : মানুষ পুড়িয়ে হত্যার রাজনীতির জন্য আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপিকে জনগণ ভোট দেবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার এইচ.বি.কে আদেল উদ্দিন হাওলাদার স্কুলের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
নৌমন্ত্রী আরো বলেন, ‘মানুষ হত্যার ভয়ের কারণে বিএনপি নির্বাচন থেকে সরে যেতে চাইছে।’
এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে তাদের বহিষ্কার করা হবে, আর কখনো দলে তাদের গ্রহণ করা হবে না বলেও জানান নৌপরিবহন মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) সুকদেব রায়, শিরখাড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান হাওলাদারসহ অন্যরা।