ঢাকাTuesday , 8 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পৌর নির্বাচনে সেনাবাহিনী নামানোর দাবি

Link Copied!

Army-2নিজস্ব প্রতিবেদক : পৌর নির্বাচন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর থেকে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।
মঙ্গলবার দলটির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান।
এ সময় নিলু বলেন, ‘আম প্রতীকে এনপিপি মনোনীত প্রার্থীরা পৌর ভোটে অংশ নেবে।’ দশম সংসদ নির্বাচন বর্জন করা দলটি এবার পৌর ভোটে ৩০ প্রার্থী দিয়েছে বলে জানান তিনি।
এনপিপি চেয়ারম্যান বলেন, ‘পৌর নির্বাচনী এলাকায় ২৫ ডিসেম্বর থেকে সেনা মোতায়েনের দাবি জানিয়েছি। এ নিয়ে সিইসি দ্বিমত পোষণ করেননি। আইনশৃঙ্খলার বৈঠকে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে সিইসি জানিয়েছেন।’
এবার পৌর ভোটে ২০টি দল অংশ নিয়েছে। দলের প্রার্থী সংখ্যা ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচারের আহ্বানও জানান তিনি।
ইসি কর্মকর্তারা জানান, আগে কখনো পৌর নির্বাচনে সেনা মোতায়েন হয়নি। বরাবরই বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার-ভিডিপি, এপিবিএন সদস্যদের নিয়োজিত রাখা হয়েছে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও সিইসির সঙ্গে বৈঠক করছে বিকেলে।