ঢাকাMonday , 7 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হৃৎপিণ্ডের সুস্থতায় চীনাবাদামের গুণ

Link Copied!

Heartস্বাস্থ্য ডেস্ক : হৃৎপিণ্ডের সুস্থতার ওপর নির্ভর করে আপনার সুস্থতা। হৃৎপিণ্ড ভালো না থাকলে তার প্রভাব সমগ্র শরীরের ওপর পড়ে। দুর্বল হৃৎপিণ্ডের কারণে অনেকের মৃত্যু পর্যন্ত হতে পারে। বেঁচে থাকলেও ধুকতে হয় অনেক বেশি। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, উচ্চমাত্রায় চর্বি জাতীয় খাবারের সঙ্গে চীনাবাদাম যুক্ত করে খেলে উপকৃত হবেন। খাবারে থাকা চর্বির নেতিবাচক প্রভাব থেকে শরীরকে রক্ষা করে।
গবেষণায় বলা হয়েছে, যারা সপ্তাহে অন্তত দু’বার চীনা বাদাম খায় তাদের হৃদরোগ হওয়ার আশঙ্কা অনেক কম। গবেষণায় ইঙ্গিত দেয়া হয়েছে, চীনবাদামের উপকারিতা পেতে একটু সময় দিতে হয়। এটি শরীরের শিরা-উপশিরার রক্ত চলাচলের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখে। চীনাবাদামে রয়েছে প্রচুর আয়রন, যা রক্তে লোহিত কণিকার কার্যক্রমে সহায়তা করে, শিরার ব্লক দূর হয়। চীনাবাদামে থাকা উপকারী ফ্যাট রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে। এর কো-এনজাইম হার্টকে অক্সিজেনের অভাব থেকে রক্ষা করে।
সম্প্রতি এই গবেষণার ফলাফল বোস্টনের একটি বৈজ্ঞানিক সেশনে উপস্থাপন করা হয়েছিল। সেখানে বলা হয়েছে, ‘হাই ফ্যাট ও নিউট্রিয়েন্ট পোর ফুডস’ এর বিকল্প হিসেবে চীনা বাদাম খাওয়া যেতে পারে।