ঢাকাMonday , 7 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী আন্দোলনের ৬২ মেয়রপ্রার্থী বৈধ

Link Copied!

iabনিজস্ব প্রতিবেদক : আসন্ন পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৬২ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গত শনি ও রোববার নির্বাচন রিটার্নিং অফিসার দলটির ৬৬ জন পৌর মেয়র প্রার্থীর মধ্যে ৪ জন মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করে।
রোববার দলের প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম এ তথ্য জানান।
দলীয় মেযর প্রার্থীরা হলেন, সাভারে মুহাম্মদ মোশাররফ হোসেন, তারাবে মাওলানা শিব্বির আহমদ, মনোহরদীতে আব্দুল মান্নান, মাধবদীতে মুহাম্মদ হারুন মিয়া, কালকিনিতে মুহাম্মদ লুৎফুর রহমান, মাদারীপুর সদরে হাজি আজমত আলী, বাজিতপুরে মুহাম্মদ সেলিম উদ্দিন, শরীয়তপুর সদরে মুহাম্মদ আয়াজ আলী ওস্তাগার, জাজিরায় মুহাম্মদ সেকান্দর আলী ফকির, নড়িয়া আলহাজ শামসুদ্দিন মোল্লা।
মুন্সিগঞ্জে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুহাম্মদ মহিউদ্দিন বেপারী, মীরকাদিম আব্দুল গফুর, টাঙ্গাইল সদরে আলহাজ আব্দুল কাদের, মধুপুরে মুহাম্মদ হারুনুর রশিদ, গোপালপুরে মাওলানা আব্বাস আলী, মিরসরাইয়ে মির্জা আরিফ মঈন উদ্দিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আলী আশরাফ, চৌমুহনীতে মুহাম্মদ জাকির হোসাইন, রামগঞ্জে মুহাম্মদ জাকির হোসেন দেওয়ান, রায়পুরে মুহাম্দ জাকির হোসেন পাটোয়ারী, লাকসামে নূর মোহাম্মদ, দাউদকান্দিতে মোহাম্মদ জালাল উদ্দিন ভুইয়া, হোমনায় মুফতি অধ্যক্ষ আবদুল হাকীম, হাজীগঞ্জে মোহাম্মদ শাহজাহান মিয়াজী, ফরিদগঞ্জে হাফেজ দেলাওয়ার হোসাইন, মতলবে মুহাম্মদ মাসুদ মিয়াজী।
যশোরে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হলেন মোহাম্মদ আলী সর্দার, বাঘারপাড়ায় মো. শহিদুল ইসলাম, মণিরামপুর আলহাজ মাস্টার আবু তালেব, মাগুরায় মাওলানা মশিউর রহমান, চুয়াডাঙ্গা সদরে তুষার ইমরান সরকার, মোড়লগঞ্জে মোকাম্মেল হোসেন ফকির, হরিনাকুণ্ডে আবদুর রাজ্জাক, মহেশপুরে মো. তাহাব্বুর রহমান, রাজশাহীর মণ্ডমালায় আহমেদ হোসাইন, পুটিয়ায় রুহুল আমীন।
শেরপুরের মেয়র প্রার্থী হলেন ইমরান হোসেন, পাবনা সদরে আবু বকর, উল্লাহপাড়ায় মুহাম্মদ মাহমুদুল হাসান, শাহজাদপুরে আবদুল হক, নওগাঁ সদরে ডা. শহিদুল ইসলাম, বদরগঞ্জে মুহা. আব্দুল বাকী, লালমনিরহাট সদরে আমিনুল ইসলাম, সৈয়দপুরে হাফেজ মুহা. নুরুল হুদা, জলঢাকায় মুহাম্মদ শরীফুল ইসলাম, নাগেশ্বরীতে মাওলানা রফিকুল ইসলাম, উলিপুরে হাফেজ জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম সদরে মুহাম্মদ বেলাল হোসেন, মেহেন্দিগঞ্জে ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, বাকেরগঞ্জে মুহা. হেমায়েত উদ্দিন হাওলাদার, বানারীপাড়ায় মুহা. জালিস মৃধা, মুলাদীতে মাওলানা মনজুরুল ইসলাম, গৌরনদীতে ওবায়দুল হক নবী মিয়া, উজিরপুরে আবদুল মান্নান হাওলাদার।
ঝালকাঠির নলছিটিতে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুহাম্মদ আবদুল আজিজ খান, কুয়াকাটায় আলহাজ নুরুল ইসলাম, ভোলায় আলহাজ মাওলানা আতাউর রহমান মমতাজি, হবিগঞ্জে মুহাম্মদ আবদুল কাইয়ূম, মৌলভীবাজারে মাওলানা মোস্তফা কামাল।
এর আগে দলের পক্ষে বৃহস্পতিবার নিজ-নিজ এলাকার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন এসব প্রার্থীরা। তার আগে দলের পক্ষ থেকে তাদের মনোনয়ন চূড়ান্ত দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।