ঢাকাMonday , 7 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন গণতন্ত্রের অবরুদ্ধ পথকে বিকশিত করবে

Link Copied!

Suranjitনিজস্ব প্রতিবেদক : পৌর নির্বাচন গণতন্ত্রের অবরুদ্ধ পথকে বিকশিত করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার বেলা একটায় ঢাকা রিপোর্টাস ইউনিটির মিলনায়তনে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘পৌর নির্বাচনে বিএনপি পেট্রোল বোমা রেখে গণতন্ত্রের পথ ধরেছে। বিএনপির উচিত আইন অনুযায়ী নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। দলীয় প্রতীকে নির্বাচনে ক্ষমতা বদল হবে না- এটা বড় কথা নয়। নির্বাচনে নৌকা-ধানের শীষে দেখা হবে, এটাই বড় কথা। এই নির্বাচন গণতন্ত্রের অবরুদ্ধ পথ বিকশিত করবে।’
তিনি আরও বলেন, ‘কথায় কথায় নির্বাচন কমিশনকে গালি দেয়া ‘ট্র্যাডিশন’ হয়ে গেছে। ‘আজিজ’ ‘ফাজিজ’রা কি রকম ছিল সেটা জনগণ দেখেছে। কাজেই নির্বাচন কমিশন নিয়ে উল্টা-পাল্টা বলে লাভ নেই। বর্তমান নির্বাচন কমিশন খুবই সাহস দেখিয়েছে। ক্ষমতাসীনদের প্রবল আপত্তি স্বত্ত্বেও তারা সাংসদদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়নি। তবে ফেনী সম্পর্কে নির্বাচন কমিশনকে আরও তৎপর হতে হবে। সেখানে কি ঘটছে তা নিয়ে তদন্তের দরকার আছে।’
বিএনপির উদ্দেশ্যে সুরঞ্জিত বলেন, ‘নির্বাচনে এসেছেন ঠিকই। হেফাজত এনেছেন, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছেন, শিয়া-সুন্নী সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছেন এর জন্য জাতির কাছে ক্ষমা চান। মুক্তিযুদ্ধ না মানলে রাজনীতি করা যাবে না। জামায়াতকে নিয়েও রাজনীতি হবে না। অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও জঙ্গিবাদি পথ ছেড়ে সম্পূর্ণভাবে গণতন্ত্রেও পথে আসুন।’
ব্যারিস্টার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।