ঢাকাMonday , 7 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রীর সমান প্রোটোকল পাচ্ছেন খালেদা

Link Copied!

hanif-1কুষ্টিয়া প্রতিনিধি : বেগম খালেদা জিয়া মন্ত্রীর সমান প্রোটোকল পাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবব আলম হানিফ।
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন আলাদা একটা দলের প্রধান হিসেবে (বিরোধীদলে) থেকেও একটা মন্ত্রীর সমান বিভিন্ন সুযোগ-সুবিধাসহ প্রোটোকল পাচ্ছেন। এটা কেবল এ সরকার তা বাস্তবায়ন করছে।’
সোমবার দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলার উদ্বোধনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
সাধারণ মানুষের সহানুভূতি পেতে চায় উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘প্রতিটি নির্বাচনের আগে বিএনপি নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে সুষ্ঠুভাবে ভোটদান সম্পন্ন হয়নি কিংবা ভোট কারচুপি হয়েছে। কিন্তু যখন বিএনপির প্রার্থীরা জয়লাভ করে তখন তারাই আবার বলেন ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ থেকেই বোঝা যায় যে, বিএনপি মিথ্যাচার ছাড়া আর কিছুই করতে পারে না।’
খেলাধুলার মাধ্যমে দেশের সুনামবয়ে আনা সম্ভব। আর তাই বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করার তাগিদ দেন তিনি। তিনি বলেন, ‘কুষ্টিয়া জেলা শুধু সাংস্কৃতিক রাজধানীই নয়, খেলাধুলার দিক দিয়েও একটা অন্যতম জেলা হিসেবে পরিচিতি রয়েছে। এই কুষ্টিয়া জেলার  অনেকেই বিভিন্ন খেলাধুলার মাধ্যমে দেশের সুনাম কুড়িয়ে এনেছে।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুনের সভাপতিত্বে এ সময় জেলা আওয়ামী লীগে সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।