কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, প্রতিটি নির্বাচনের আগেই বিএনপি মিথ্যাচার করেছে। নির্বাচনের আগে সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা অভিযোগ তুলেছে। মিথ্যাচার করা বিএনপির পুরনো অভ্যাস।
রোববার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছে বিএনপি। মিথ্যাচার করা বিএনপির পুরনো অভ্যাস। সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ বা বলার কিছুই নেই। সে কারণে নির্বাচন নিয়ে ধোয়া তুলে জনগণের কাছে সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

