নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ ২৩৫টি পৌরসভার বিপরীতে ২৩৯ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে করে নির্দিষ্ট প্রার্থীর চেয়ে চারজন প্রার্থীর বেশি তথ্য এসেছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।
ইসি সূত্রে জানা যায়, ২৩৫ পৌরসভার মধ্যে পাইকগাছায় দুই জন, বেতাগীতে একজন ও মাগুরা পৌরসভায় একজন করে বেশি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাওয়া গেছে।
নির্বাচন আচরণবিধি অনুসারে, পৌরসভায় একক প্রার্থী দেওয়ার বিধান রয়েছে। যদি কোনো দল একটি পৌরসভায় একাধিক প্রার্থী মনোনয়ন দেন তাহলে ওই দলের অন্য প্রার্থীদের মনোনয়ন বাতিলের বিধান রয়েছে।
গতকাল শনিবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সংখ্যা বেশি হওয়াতে বেশ সমস্যায় পড়েছিলে নির্বাচন কমিশন। সে সময় তারা এ বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে অপারগতা প্রকাশ করেন।
রোববার সকালে এ বিষয়ে ইসি ব্যাখ্যা দেন। পাইকগাছা পৌরসভায় যে দুজন আওয়ামী লীগের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন তারা দলীয় মনোনয়নের কোনো প্রত্যয়নপত্র দাখিল করেননি। বেতাগী পৌরসভায় প্রথমে যে প্রার্থী আওয়ামী লীগের হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন পরে দলটি তার মনোনয়ন বাতিল করে অন্য আরেক জনের মনোনয়ন দাখিল করে। এজন্যে একজনের মনোনয়ন বেশি জমা পড়ে বলে কমিশন থেকে জানানো হয়।
তবে এর মধ্যে আইনি জটিলতা থাকায় মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাচন ৬ মাস স্থগিত করা করেছে নির্বাচন কমিশন। এ কারণে এখন ২৩৪টি পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।

