ঢাকাSaturday , 5 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে

Link Copied!

Kamrulসাভার প্রতিনিধি : সরকারের উন্নয়ন দেখে বিএনপি-জামায়াত এখন আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শনিবার দুপুরে সাভারের ভাকুর্তা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবন উদ্বোধনের সময় এ মন্তব্য করেন তিনি। ৬৫ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণের কাজ করা হয়েছে।
মন্ত্রী আরো বলেন,‘পদ্মা সেতু বাংলাদেশ সরকারের নিজস্ব টাকায় নির্মিত হচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এসব দেখে বিএনপি-জামায়াত সহ্য করতে পারছেন না। তাই বিদেশিদের হত্যা করে দেশকে অশান্ত করার চেষ্টা করছে।’
তিনি বলেন,‘১৯৭৫ সালে বিশ্ব দরবারে জাতির জনক বঙ্গবন্ধু যখন আন্তর্জাতিক নেতা হিসেবে উদীয়মান হচ্ছিলেন। ঠিক সেই সময় তাকে হত্যা করা হয়। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আন্তর্জাতিক প্রভাবশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন। তখন দেশ ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে।’
এসময় বিদেশি খুনসহ ঘটে যাওয়া সকল অপতৎপরতায় পাকিস্তান জড়িত রয়েছে বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। মন্ত্রী বিএনপি জামায়াতের যেকোনো অন্দোলন মোকাবেলা করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিদের্শ দেন।
অনুষ্ঠানে ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম মোল্ল্যাসহ স্থানীয় নেতাকর্মীরা।