ঢাকাFriday , 4 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্রোহী প্রার্থী ঠেকানোর কৌশল খুঁজছে আ.লীগ

Link Copied!

A.Legue_নিজস্ব প্রতিবেদক : পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ঠেকাতে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিদ্রোহ ঠেকানোর কৌশল ঠিক করতে দফায় দফায় বৈঠক করছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।
আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদ্রোহী প্রার্থী ঠেকানোর বিষয়ে দলের কেন্দ্রীয় নেতারা আলোচনা করেছেন।
বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা বলেন, যেহেতু এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে তাই তারা এটাকে গুরুত্ব দিচ্ছেন। এ নির্বাচনের প্রচারে কৌশল নির্ধারণ হচ্ছে কেন্দ্র থেকে। কৌশল ঠিক করতে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত বৈঠক করবে দলটি। ১৩ তারিখের পরই মাঠ পর্যায়ে আওয়ামী লীগের প্রার্থীদের সহায়তা করবে কেন্দ্রীয় নেতারা।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন, যেসব স্থানে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের নিয়ন্ত্রণে তারা সক্ষম হবেন বলে আশা করছেন। এজন্য দলের কেন্দ্রীয় নেতারা জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। মাঠ পর্যায়েও দলের কেন্দ্রীয় নেতারা কাজ শুরু করেছেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।
বৈঠক সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আনার জন্য দলের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াবেন। সেক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হবে। হয়তো কিছু স্থানীয় নেতাকে জেলার গুরুত্বপূর্ণ পদেও পদায়ন করা যেতে পারে। ছাড়া জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও বৈঠকে আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, কয়েকটি পৌরসভায় আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাঠ পর্যায়ে তাদের কোনো সমর্থন আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিভিন্ন পৌরসভায় ৭১ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তাদের একটি তালিকা নিয়ে আলোচনা হয়েছে। তাদের সঙ্গে কিভাবে মীমাংসা করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে। যদি কোনোভাবেই বিদ্রোহ দমন না করা হয় তাহলে গঠনতন্ত্র অনুসরণ করা হবে বলে জানান তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুর-উল আলম বলেন, আমাদের হিসাব অনুযায়ী ৭১টি পৌরসভায় বিকল্প প্রার্থী রয়েছেন। আমরা আশা করছি ১৩ ডিসেম্বরের মধ্যে একটি পৌরসভায়ও কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না।
এবারের পৌর নির্বাচনে প্রচার-প্রচারণার নীতি নিয়েও দলের কেন্দ্রীয় নেতাদের ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। নির্বাচনের প্রার্থীদের নির্বাচনী ওয়াদা কী হতে পারে, বিভিন্ন এলাকার স্থানীয় ইস্যুগুলোকে কাজে লাগিয়ে নিয়ে কিভাবে প্রচার প্রচারণায় অগ্রগামী হওয়া যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, মেজবাহ উদ্দিন সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।