ঢাকাThursday , 3 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৩৬ প্রার্থীরই তালিকা দিল আ.লীগ

Link Copied!

A.Legue_নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ তাদের দল মনোনীত ২৩৬ মেয়র প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে।
বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বিকেল পৌনে তিন টার সময় ইসির যুগ্মসচিব জেসমিন টুলীর কাছে ২৩৬ পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর তালিকা জমা দেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘২৩৬ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোট হওয়ার কথা রয়েছে। আদালতের আদেশে অন্তত তিনটি স্থগিত থাকতে পারে। এরপরও আমরা ইসির ঘোষিত তফসিল অনুযায়ী দল মনোনীত ২৩৬ জন মেয়র প্রার্থীর তালিকা নির্বাচন কমিশনে দিয়ে গেলাম। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রত্যয়নে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।’
গোলাপ বলেন, ‘বিকালে সভানেত্রীর ধানমণ্ডিস্থ কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে।
ইসির যুগ্মসচিব জেসমীন টুলী বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে। কেউ ইসিতে এ তালিকা দিলে দলীয় প্রার্থীর বিষয়ে তা অনেকটা রি-কনফার্ম করার মতো বিষয়।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিতে হবে। ইতোমধ্যে ইসির ৪০টি নিবন্ধিত দলের মধ্যে ২২টি দল পৌর নির্বাচনে প্রার্থী দেয়ার কথা ইসিকে জানিয়েছে।