ঢাকাWednesday , 2 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুল কমিটি নিয়ে বিরোধ, প্রধান শিক্ষক খুন

Link Copied!

MARDERনেত্রকোনা প্রতিনিধি : জেলার বারহাট্টা উপজেলায় স্কুল কমিটি নিয়ে বিরোধের জেরে প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র সিংকে (৪২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার সকাল ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত অর্জুন সিংহ বারহাট্টার মনাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, প্রধান শিক্ষক অর্জুন সিংহয়ের সঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরে স্থানীয় ইউপি মেম্বার কালাচাঁনের বিরোধ চলছিল। এরই জের ধরে সকালেরটার দিকে স্কুলে যাওয়ার পথে কালাচাঁনের লোকজন শিক্ষক অর্জুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান জানান, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।