ঢাকাTuesday , 1 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেকআপ ছাড়াই আশা

Link Copied!

ashaবিনোদন ডেস্ক : নতুন একটি ডেইলি সোপে কাজ শুরু করছেন ভিট তারকা আজমেরী আশা। ‘মেঘলা’ নামে ধারবাহিকটির পরিচালনা করছেন কলকাতার একজন পরিচালক। শুটিং শুরু হবে জানুয়ারীর দ্বিতীয় সপ্তাহে। এতে গ্রামের মেয়ের ভূমিকায় দেখা যাবে আশাকে।
নিজের চরিত্র নিয়ে জানালেন, খুব সাদামাটা একটা মেয়ের চরিত্র করছি। কোন মেকআপ নেই। সালোয়ার কামিজ পরে থাকে। চুল বেণীবাধা। বিয়ের পর মেয়েটি শহরে আসে। তারপরই তার জীবনযাত্রায় পরিবর্তন আসে। সালোয়ার কামিজ ছেড়ে মেয়েটি শাড়ি পরে। গর্জিয়াস একটা লুক থাকবে।’
নাটকটি প্রচারিত হবে প্রচারের অপেক্ষায় থাকা নতুন স্যাটেলাইট টিভি আনন্দ টিভিতে। ৫২ পর্বে নির্মিত হবে নাটকটি। শুটিং হবে পুবাইল ও আনন্দ টিভির নিজস্ব সেটে। বর্তমানে শুভ্র খানের পরিচালনায় ‘অনাকাঙ্খিত সত্য’ নাটকে অভিনয় করছেন তিনি। উত্তরা নাটকটির শেষদিনের শুটিং করছেন আজ। এছাড়া সিঙ্গার ওভেন, স্যামিট গ্রুপসহ বেশ কটি বিজ্ঞাপনে কাজ করেছে সম্প্রতি।
উল্লেখ্য, ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতা ২০১২-তে প্রথম রানার্স আপ হয়েছেন তিনি। পরে মাসুদ জাকারিয়া সাবিনের নির্দেশনায় ‘প্রাণ চানাচুর’ এবং আপন আহসানের নির্দেশনায় ‘ডাবর আমলা হেয়ার অয়েল’ এই দুই বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে তার যাত্রা শুরু হয়েছে।