ঢাকাTuesday , 1 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যান্সার জয়ের ইচ্ছা স্বীকৃতির

Link Copied!

shikritiবিনোদন ডেস্ক : সঙ্গীত শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতির কেমো চলছে। সম্প্রতি দেশে ফেরার পর দুইটা কেমো নিয়েছেন তিনি। জানুয়ারীতে শারিরীক পরীক্ষার জন্য আবার মুম্বাই যাবেন তিনি। ভালো খবরের আশায় দিন কাটছে তার। অধির আগ্রহে অপেক্ষা করছেন ক্যান্সারকে জয় করেই এবার দেশে ফিরবেন।
স্বীকৃতি জানালেন, ‘আমার স্বামী জানুয়ারির প্রথম দিকেই আমাকে ভারতে নিয়ে যাবে। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে যদি আবার কেমো লাগে তাহলে হয়তো মাস দেড়েক ভারতে অবস্থান করতে হবে। কিন্তু যদি আবার কোন প্রবলেম ধরা পরে তাহলে তো দীর্ঘদিন থাকতে হবে। আমার জন্য সবাই দোয়া করবেন। পুরোপুরি সুস্থ হয়েই সবার মাঝে ফিরে আসতে চাই।’
উল্লেখ্য, চলতি বছরের মাঝামাঝি সময়ে তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। কিছুদিন দেশে চিকিৎসা নেওয়ার পরই তিনি চিকিৎসার জন্য মুম্বাই যান। সেখানে এস এল রাহেজা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেখানে কয়েক দফা কেমো দেওয়া হয়েছে তাকে।  প্রায় দুমাস চিকিৎসা শেষে নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরেছেন তিনি।