ঢাকাTuesday , 1 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ডিটেকটিভ’-এ হৃদয় খানের সঙ্গে পড়শী

Link Copied!

HRIDOY-PORSIবিনোদন ডেস্ক : জাজ মাল্টিমিডিয়ায় অ্যানিমেশন সিনেমা ‘ডিটেকটিভ’-এর গানে কন্ঠ দেবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শী। তার সঙ্গে কন্ঠ মেলাবেন আরেক জনপ্রিয় সঙ্গীতশিল্পী হৃদয় খান। আজ সোমবার রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে বলে জানিয়েছেন পড়শী।
বাংলাদেশের প্রথম অ্যানিমেশন ছবিটির পরিচালনা করছেন তপন আহমেদ। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডিটেকটিভ’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন তারিক আনাম খান। এরই মধ্যে ছবিটির নির্মাণকাজ শেষ হয়েছে। ডাবিংয়ের কাজও প্রায় শেষ। ডাবিংয়ে আরেফিন শুভ, নুসরাত ফারিয়াসহ এক ঝাঁক তারকা বিনা পারিশ্রমিকে কন্ঠ দিয়েছেন।
উল্লেখ্য, পড়শি বর্তমানে স্টেজ শোতে ব্যস্ত সময় পার করছেন। তাছাড়া ‘আমারও পরানও যাহা চায়, তুমি তাই তুমি তাই গো’ শিরোনামে একটি অ্যালবামের কাজ শেষ করেছেন। শিগগিরই অ্যালাবটি ছাড়বেন বলে জানালেন তিনি। অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন সন্ধি। মিউজিক ভিডিওতে পড়শীর সঙ্গে আছেন আরেক মডেল তৌহিদ আবীর।