বিনোদন ডেস্ক : মাঝ দুপুরের কলকাতা। দেখুন তো ছবিটা চেনা চেনা লাগছে কি না? হুম। ঠিকই ধরেছেন। এই বৃদ্ধ অমিতাভ বচ্চন।
পরিচালক ঋভু দাশগুপ্তের ছবি ‘তিন’ ছবির শুটিংয়ের দৃশ্য এটি। গতকাল শুটিংয়ের ফাঁকে ক্লান্ত হয়ে ভ্যানের ওপর শুয়ে ঘুমিয়ে পড়েন তিনি! সেই ছবি আবার নিজেই টুইট করেছেন শাহেনশাহ এবং ঘুমিয়ে পড়ার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন। তবে আদতে এ দৃশ্যও ছবির কি না তা খোলসা করেননি বিগ বি।
চিত্রনাট্য অনুযায়ী জ্যাকেট আর প্যান্ট পরে স্কুটারে চেপে চাকরি খুঁজতে বেরিয়েছেন অমিতাভ। পেছনে বসেছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি।কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে চলছে ছবির শুটিং। এর আগে ‘পিকু’তে কলকাতার রাস্তায় সাইকেল চালাতে দেখা গিয়েছে তাঁকে।
সুজয় ঘোষ প্রযোজিত হিন্দি ছবি ‘তিন’-এ অভিনয় করছেন বিদ্যা বালন। ‘তিন’-এ প্রযোজনার বিশেষ দায়িত্বে রয়েছেন সুজিত সরকার।

