ঢাকাTuesday , 1 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বর্ষসেরা গোলের সেরা তিনে মেসি

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : বর্ষসেরা গোলের সেরা তিনে জায়গা পেয়েছেন লিওনেল মেসি। বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে রয়েছেন এএস রোমার আলেসান্দ্র ফ্লোরেঞ্জি ও ওয়েন্ডেল লিরা। সোমবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে।
গত মে মাসে কোপা ডেল রে’র ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে একক নৈপুণ্যে করা অসাধারণ গোলটির জন্য মেসি বর্ষসেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’র সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান।
অন্যদিকে আলেসান্দ্র ফ্লোরেঞ্জি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে দূরপাল্লার শটে প্রায় ৬০ গজ দূর থেকে করা গোলটির জন্য সেরা তিনে জায়গা পান।
আর ব্রাজিলের ঘরোয়া লিগের দল গোইয়ানোর হয়ে অ্যাথলেটিকো গো গোইয়ানেসিয়ার বিপক্ষে বাইসাইকেল কিকে করা অসাধারণ গোলটির সুবাদে সংক্ষিপ্ত তিনে আছেন ওয়েনডেল লিরা।
বর্ষসেরা গোলদাতার নাম ঘোষণা করা হবে আগামী ১১ জানুয়ারি, জুরিখে। একই দিন ফিফা-ব্যালন ডি’অর জয়ীর নামও ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, ২০১০ সাল থেকে বর্ষসেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ ঘোষণা করা হয়। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো একবারও এই অ্যাওয়ার্ডটি জিতেননি। গত বছর পুসকাস অ্যাওয়ার্ড জিতেন রিয়াল মাদ্রিদের কলম্বিয়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। এছাড়া ২০১৩ সালে জাতান ইব্রাহিমোভিচ, ২০১২ সালে মিরেরাস্লাভ স্কচ, ২০১১ সালে ব্রাজিলিয়ান তারকা নেইমার ও ২০১০ সালে হামিত আলতিনতোপ এই অ্যাওয়ার্ড জিতেন।