ঢাকাTuesday , 1 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেইমারের জন্য…

Link Copied!

naymarস্পোর্টস ডেস্ক : ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর এর জন্য লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে সেরা তিনে জায়গা পেয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। নেইমার সেরা তিনে জায়গা পাওয়ায় বার্সাকে দুই মিলিয়ন ইউরো গুনতে হবে।
কাতালান ক্লাবের পক্ষ থেকে এই অর্থ নেইমারের সাবেক ক্লাব সান্তোস পাবে। নেইমারের সাবেক ক্লাব সান্তোসকে চুক্তির অংশ হিসেবে এই অর্থ দিতে হবে বার্সেলোনার।
২০১৩ সালের জুনে ৫৭.১ মিলিয়ন ইউরোর বিনিময়ে সান্তোস ছেড়ে বার্সেলোনাতে যোগ দেন নেইমার। তখন চুত্তির অন্যতম শর্ত ছিলো, নেইমার ব্যালন ডি’অরের সেরা সংক্ষিপ্ত তিনজনের তালিকায় জায়গা পেলে বার্সার কাছ থেকে দুই মিলিয়ন ইউরো পাবে সান্তোস।
ব্রাজিলের মতো স্পেনেও নেইমার কর ফাঁকি মামলায় জড়িয়ে পড়েছেন। নভেম্বরের শুরুর দিকে নেইমারের বাবা জানিয়েছেন, কর ফাঁকি মামলায় তাকে ও তার ছেলেকে অহেতুক বিরক্ত করা হলে তারা স্পেন ছাড়তে বাধ্য হবে। তবে ব্রাজিলিয়ান অধিনায়ক, বার্সেলোনাতেই থাকতে চান।
গত শনিবার এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমার এখনো চুক্তির অনেক সময় বাকি রয়েছে। আমার বাবা ইতোমধ্যেই আমার ভবিষ্যত নিয়ে কথা বলেছে। আমরা চুক্তি নবায়নের ব্যাপারে আলোচনা করছি। কেননা, এখানে আমার আরো কয়েক বছর থাকার ইচ্ছা রয়েছে।
প্রসঙ্গত, গত মৌসুমে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে মিলে দুর্দান্ত জুটি গড়ে বার্সেলোনাকে ট্রেবল জেতাতে দারুণ ভূমিকা পালন করেন নেইমার। চলতি মৌসুমে তো রয়েছেন স্বপ্নের ফর্মে। এবারের স্প্যানিশ লা লিগায় এখনো পর্যন্ত ১৪ গোল নিয়ে সবার ওপরে রয়েছেন এই ব্রাজিলিয়ান অধিনায়ক।