আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আনা অভিযোগ সম্পর্কে যথাযথ প্রমাণ চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তায়েপ এরদোয়ান। তিনি পুতিনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, তার আনা অভিযোগ প্রমাণিত হলে তিনি (এরদোয়ান) পদত্যাগ করবেন।
সোমবার প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের(আইএস) সঙ্গে নিজেদের তেল বাণিজ্য নিরাপদ করতেই সিরিয়া সীমান্তের কাছে রুশ বিমানটি ভূপাতিত করেছে তুরস্ক। তিনি আরো বলেছেন, তাদের জঙ্গিবিমান ভূপাতিত করে ‘বিরাট ভুল’ করেছে তুরস্ক।
এই অভিযোগ নাকচ করে দিয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোয়ান মঙ্গলবার পুতিনের প্রতি তার আনা অভিযোগের স্বপক্ষে যথাযথ প্রমাণ পেশ করারও দাবি করেছেন। পুতিনকে উদ্দেশ্য করে তিনি বলেন,‘আপনি কোনো অভিযোগ তুললে তা প্রমাণ করারও দায়ও কিন্তু আপনার ওপরই বর্তায়।’
তিনি আরো বলেন,‘আমরা অনেক ধৈর্য্য দেখিয়েছি। বর্তমানে দুটি দেশের মধ্যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না।’ এরপরই তিনি পুতিনকে চ্যালেঞ্জ করে বলেছেন, তুরস্ক আইএসের কাছ থেকে তেল কিনছে পুতিন যদি তার এই অভিযোগ প্রমাণ করতে পারেন তবে প্রেসিডেন্টর পদ থেকে পদত্যাগ করবেন স্বয়ং এরদোয়ান। আর প্রমাণ দিতে না পারলে পদত্যাগ করতে হবে পুতিনকে।
তবে তার চ্যালেঞ্জ সম্পর্কে তাৎক্ষণিকভাবে রুশ প্রেসিডেন্টের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তিনি এরদোয়ানের এই চ্যালেঞ্জ গ্রহণ করছেন কিনা তাও জানা যায়নি।
এর আগে রুশ বিমান ভূপাতিত করার ঘটনায় তুর্কি সরকারের প্রতি ক্ষমা প্রার্থণার দাবি জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে এ ঘটনায় ‘মর্মাহত’ হলেও ক্ষমা চাইতে অস্বীকার করেছেন প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান। যার প্রেক্ষিতে তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো।
তিনি পুতিনকে চ্যালেঞ্জ করে বলেছেন, তুরস্ক আইএসের কাছ থেকে তেল কিনছে পুতিন যদি তার এই অভিযোগ এই প্রমাণ করতে পারেন তবে প্রেসিডেন্টর পদ থেকে পদত্যাগ করবেন স্বয়ং এরদোয়ান। আর প্রমাণ দিতে না পারলে পদত্যাগ করতে হবে পুতিনকে।

