ঢাকাTuesday , 1 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুরকিনা ফাসোর নতুন প্রেসিডেন্ট কাবর

Link Copied!

kaborআন্তর্জাতিক ডেস্ক : বুরকিনা ফাসোর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবর। ১৯৬০ সালে স্বাধীনতা লাভের পর তিনিই হচ্ছেন পশ্চিম আফ্রিকার এ দেশটির দ্বিতীয় বেসামরিক ব্যক্তি যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
মঙ্গলবার সকালে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার নির্বাচনে মুভমেন্ট অব পিপলস ফর প্রগ্রেস পার্টির নেতা কাবর ৫৩.৪৯ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন। কাবরের প্রধান প্রতিদ্বন্দ্বী জেপহিরিন দায়াব্রি ফলাফল ঘোষণার পর তার দলের সদরদপ্তরে সাবেক এ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। নির্বাচনে মাত্র ২১.৬৫ শতাংশ ভোট পেয়েছেন দায়াব্রি।
নির্বাচনে জয়লাভ করার ফলে বুরকিনো ফাসোর নতুন প্রেসিডেন্ট হিসিবে শপথ নিতে যাচ্ছেন ৫৮ বছরের কাবর। তিনি দেশের দীর্ঘদিনের শাসক ব্লাইসে কম্পাওরের স্থলাভিষিক্ত হবেন। গতবছর অক্টোবরে এক সেনা অভূত্থানে ক্ষমতাচ্যূত হয়েছিলেন ব্লাইসে। এরপর থেকেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।